print news || Dailydeshsomoy

প্রকাশিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

গলাচিপা উপজেলার জমি সংক্রান্ত বিরোধের জেরে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

অভিযোগ অনুযায়ী, উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী নাইম খান ও তার পরিবার দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছেন। পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীদের সঙ্গে জায়গা জমি নিয়ে তাদের বিরোধ চলছিল।

গত ১৩ মে সকাল ৮টার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটির সমশ অভিযুক্ত বেল্লাল খানের নেতৃত্বে আলমগীর খান, বাপ্পি খান, এব্রাহিম ও নান্নু খান দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় আ. রশিদ খান, মনোয়ারা বেগম, কবির খান, তাসফিয়া, মিনারা বেগমকে এলোপাথারি মারধর করা হয়। অন্যপক্ষের নুন্নাহার বেগম আহত হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘরে থাকা প্রায় ৩০ হাজার টাকা দামের মোবাইল ফোন নিয়ে যায় এবং অন্যান্য মালামাল লুট করে এবং ভাঙচুর চালিয়ে ক্ষয়ক্ষতি করে। এ সময় ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার গলাচিপা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।