print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নানির বাড়ি বেড়াতে গিয়ে ১০ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযুক্ত যুবককে ৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে কাশিয়ানী থানা পুলিশ।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটি খালার বাড়িতে বেড়াতে গেলে গত ৭ মে দুপুরে প্রতিবেশী এক যুবক গোসলের কথা বলে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্তের বয়স আনুমানিক ২০ বছর।

ঘটনার পর শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় একই দিন রাতে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে পরিবার বিষয়টি গোপন রাখার সিদ্ধান্ত নেয়।

৯ মে শিশুটির স্বজনরা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা দ্রুত থানা পুলিশকে অবহিত করার 1 পরামর্শ দেন। এরপর কাশিয়ানী থানা পুলিশ দ্রুত অভিযানে নেমে ৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

বর্তমানে শিশুটি হাসপাতালের মহিলা সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কাশিয়ানী থানার ওসি জানিয়েছেন, “অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।