
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপায় শিক্ষকগণের অংশগ্রহণে একটি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের অর্থায়ন ও সার্বিক সহযোগিতায় এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বুধবার (নির্ধারিত দিন) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ প্রতিনিধি ডা. আহসানুল ইসলাম ও ডা. কায়্যুম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. আলামিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. নোমান পারভেজ, মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. আবদুল্লাহ আল নোমান, মেডিকেল অফিসার (আইসিটি) ডা. শর্মিলী হোসাইন দোলনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী। এছাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষকগণও এতে অংশ নেন।
সভাপতির বক্তব্যে ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, হাম-রুবেলা নির্মূলে শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি টিকাদান কার্যক্রম সফল করতে সবাইকে আন্তরিক সহযোগিতা করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাতীয় এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের টিকা প্রদান করা হচ্ছে। তিনি প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষকদের টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, টিকাদান কর্মসূচি সফল হলে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সহজ হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম আরও সুস্থভাবে বেড়ে উঠবে



