print news || Dailydeshsomoy

প্রকাশিত

ময়মনসিংহ প্রতিনিধি ঃ

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মনতলা সমিতিঘর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়,
সোমবার (৪ মে) দুপুরে যাত্রীবাহী একটি সিএনজি ঐ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির ৩,ও হাসপাতালে নেওয়ার পথে ১জন যাত্রী নিহত হন এবং গুরুতর আহত হন আরও ৫ জন।

আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।

এ ধরনের দুর্ঘটনা সাধারণত অতিরিক্ত গতি ও অসতর্ক ওভারটেকিংয়ের কারণে ঘটে বলে জানা গেছে, যা অতীতের একাধিক ঘটনার সাথেও মিল পাওয়া যায় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে।