print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৯টায় এ উপলক্ষে একটি র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালিতে উপজেলা ও পৌর শ্রমিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে গফরগাঁও পৌরসভা মিনি স্টেডিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গফরগাঁও পৌর শ্রমিক দলের নেতা নয়ন শাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক গফুর হাসান।

এসময় উপজেলা শ্রমিক দল ও বিভিন্ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, উপযুক্ত মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে শ্রমিক শ্রেণির অবদান অনস্বীকার্য। শ্রমিকবান্ধব সমাজ গঠন এবং তাদের জীবনমান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শ্রমিক দিবসের এ আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।