
প্রকাশিত
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার আট নম্বর ওয়ার্ডে শামীম ম্যানসনে এ ঘটনা ঘটে। স্বামী সবুজ মিয়া স্ত্রী লিজা বেগম পরকীয়া প্রেমকে কেন্দ্র করে দীর্ঘ এক বছর যাবত পরিবারে কুলহ চলে আসছে।বৃহস্পতিবার দুপুরে পরনারী (সুমা বেগম)কে নিয়ে আপত্তিকর অবস্থায় শামীম ম্যানসনে স্ত্রী লিজা বেগম হাতেনাতে ধরে। পরে স্ত্রী লিজা বেগমকে স্বামী সবুজসহ তার বন্ধুবান্ধব মারধর করে। এলাকাবাসী উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে লিজা বেগম জানান, কবির মোহরীর স্ত্রী সুমা বেগমদীর্ঘ এক বছর পর্যন্ত আমার স্বামীর সাথে পরকীয়া করে আসছে। আমি এক সন্তানের জননী কিছু বললে আমাকে মারধর করে বাসায় বাজার দিচ্ছে না। বাচ্চার খোঁজখবর নিচ্ছে না। আমি আপত্তিকর অবস্থায় ধরে ফেলাই আমার স্বামীর বন্ধুবান্ধব নিয়ে আমাকে মারধর করে। পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে। ডাক্তার উন্নত চিকিৎসার জন্য আমাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে রেফার করেন। এ বিষয়ে গলাচিপা থানায় একাধিক অভিযোগ দেয়া হয়েছে।



