print news || Dailydeshsomoy

প্রকাশিত

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:

​টাঙ্গাইলের বাসাইলে ৫ পিস ইয়াবা এবং ১০০ গ্রাম গাঁজাসহ আনোয়ার (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১০:৩০ মিনিটে তার নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আনোয়ার উপজেলার ফুলকি ইউনিয়নের ময়থা গাছ পাড়া গ্রামের মৃত ফজল মিয়ার ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল থানা পুলিশের একটি চৌকস দল তার নিজ বাড়িতে অভিযান চালায়। অভিযানে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​এ ঘটনায় ২৫ এপ্রিল ২০২৬ তারিখে বাসাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/১৯(ক) ধারায় একটি মামলা (মামলা নং-২০) দায়ের করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।