print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটের বিশেষ সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটি নির্বাচন (২০২৬-২০২৮) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটের চেয়ারম্যান ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিটের ভাইস প্রেসিডেন্ট আবু জাফর ইমাম। এ সময় আরও বক্তব্য দেন ইউনিটের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন এবং কার্যনির্বাহী কমিটির সদস্য মো. শাহ আলম সিকদার।
সভায় ইউনিটের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মানবিক কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। পরে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য কার্যনির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়।