
প্রকাশিত
আয়নায়ল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, জনসেবার মানোন্নয়ন এবং চলমান প্রকল্পসমূহ বাস্তবায়ন নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে পাগলা থানার আব্দুর রহমান ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য (ময়মনসিংহ-১০, গফরগাঁও) মোহাম্মদ আক্তারুজ্জামান,(এমপি)।
তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ-আল-মামুনের সঞ্চালনায়
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমীর সালমান রনি সহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন,জনসেবার গতি বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমন্বিত উদ্যোগ ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করা সম্ভব, এবং এতে গফরগাঁও উপজেলা আরও এগিয়ে যাবে।



