
প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক ঃ
বাংলাদেশে বজ্রপাতে ৩ জেলায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সুনামগঞ্জে ৫ কৃষক এবং রংপুরের মিঠাপুকুরে ২ জন এবং ময়মনসিংহে ২জনের মৃত্যু হয়েছে।
জানা যায়, সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার বেলা সাড়ে ১২টায় জামালগঞ্জের পাগনার হাওর, ধর্মপাশা উপজেলায় টগার হাওর এবং তাহিরপুর উপজেলায় এ বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে বলে জানা গেছে।
সুনামগঞ্জে নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের নুরুজ্জামান, ধর্মপাশা উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের হাবিবুর রহমান এবং তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবু বকরের ছেলে আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮)।
অন্যদিকে রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার (১৮এপ্রিল) সকালে উপজেলার বড় হযরতপুর এলাকার সখিপুরে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- বড় হযরতপুর এলাকার তালেব উদ্দিন (৬০) এবং মাছ ধরতে আসা মিলন মিয়া (৪০)।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গফরগাঁও ইউনিয়নের ধাইরগাঁও গ্রামের সেকান্দর খানের ছেলে মমতাজ খান (৫৬)নাম নিশ্চিত হওয়া গেছে.
স্থানীয়রা জানান, সকালে বৃষ্টির আগে একটি পুকুরে জেলেরা মাছ ধরছিলেন। সেই দৃশ্য দেখতে পাড়ে ভিড় করেন ১০ থেকে ১২ জন গ্রামবাসী। পাশের আরেকটি পুকুরে পানা কাটছিলেন একজন। হঠাৎ করে বৃষ্টি শুরু হলে বিকট শব্দে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই অনেকে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। জানা গেছে আহতদের মধ্যে ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন।



