রংধনু কনভেনশন সেন্টারে জাতীয় দৈনিক শেষ সংবাদ পত্রিকার ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৪-১৩, ৬:৩০ অপরাহ্ন /
রংধনু কনভেনশন সেন্টারে জাতীয় দৈনিক শেষ সংবাদ পত্রিকার ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

স্টাফ রিপোর্টার রাবেয়া সুলতানা।

দৈনিক শেষ সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও বার্তা সম্পাদক শেখ সেলিম রেজা ও হেলালি খাতুন দিপার সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,৫৬ বছরের এই বাংলাদেশে সকল শ্রেণীপেশার মানুষেরা রাষ্ট্রীয় নানা সুযোগ গ্রহন করলেও কেবল সাংবাদিকরাই রাষ্ট্রের কাছ থেকে কিছু নিচ্ছে না।তিনি বলেন, সাংবাদিকরা জেগে উঠলে পরিস্থিতি ভালো না-ও হতে পারে।আজও সাংবাদিক নিয়োগ নীতিমালা,সুরক্ষা আইন প্রণয়নসহ পেশার মর্যাদা রক্ষায় তালিকা প্রণয়ন আলোর মুখ দেখেনি।

জাতীয় দৈনিক শেষ সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এইচ,এফ,এম জাহাঙ্গীর হোসেন বক্তব্যে বলেন,
প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে কাজ করে আসছি এটা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দৈনিক সোনালী খবরের সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মিয়া,মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ড. আব্দুল্লাহ আল মামুন,মো: জাকির হোসাইন,এইচ,এম,জামাল উদ্দিন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবুল হোসেন,বাংলাদেশ ট্রাভেলস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুল হাকিম,মিরপুর রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারী মোঃ ইসরাফিল।
ফাল্গুনী টিভির স্টাফ রিপোর্টার ও নিউজ প্রেজেন্টার রাবেয়া সুলতানা,
মোঃ তোফাজ্জল হোসেন,মোঃ আনিস লিমন,সায়েম আজাদ লিটু সহ আরও অনেকেই।