মন্ত্রী ও সংসদ সদস্যদের কার্যক্রম সংক্রান্ত গোয়েন্দা নজরদারিতে,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৪-১১, ১০:০০ অপরাহ্ন /
মন্ত্রী ও সংসদ সদস্যদের কার্যক্রম সংক্রান্ত গোয়েন্দা নজরদারিতে,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

নিজস্ব প্রতিবেদকঃ

সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের কার্যক্রম এখন নিয়মিত গোয়েন্দা নজরদারিতে রাখা হচ্ছে, প্রতি দুই সপ্তাহ পরপর সংশ্লিষ্ট তথ্য সরকারপ্রধানের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের নীতিনির্ধারক ও আইনপ্রণেতাদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি কার্যক্রম চালু করা হয়েছে।

সূত্র মতে,
প্রতি দুই সপ্তাহ অন্তর সরকারপ্রধানের নিকট প্রতিবেদন প্রদান বাধ্যতামূলক।
ইতোমধ্যে:
২ জন মন্ত্রী
৩ জন প্রতিমন্ত্রী
২৩ জন সংসদ সদস্য
এর কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে।
মন্ত্রণালয়কেন্দ্রিক তদবিরবাজদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।
সংশ্লিষ্টদের সম্পদ, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ কার্যক্রম পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গোয়েন্দা সংস্থার বিশেষ টিম গঠন করা হয়েছে।
সংগৃহীত তথ্য যাচাই-বাছাই করে প্রতিবেদন তৈরি করা হচ্ছে।
অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবহিত করা হচ্ছে।
বিষয়টি গুরুত্ব না পেলে সরাসরি সরকারপ্রধানের নিকট উপস্থাপন করা হচ্ছে।
এই উদ্যোগের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ, স্বচ্ছতা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করা সরকারের মূল লক্ষ্য।