বাসাইলে পাঁচ হাজার মিটার খাল খননের উদ্বোধন,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৪-০৯, ১১:০৪ অপরাহ্ন /
বাসাইলে পাঁচ হাজার মিটার খাল খননের উদ্বোধন,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ

টাঙ্গাইলের বাসাইলে প্রায় ৫হাজার মিটার খাল খননের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার হাবলা ইউনিয়নের ভৈরপাড়া এলাকায় বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম এ কর্মসূচির উদ্বোধন করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে ইপিজিজি কর্মসূচির আওতায় বংশাই নদীর শাখা হতে আরোহা,জীবনশ্বর ছয়শত এবং সুন্দরী বাদখালী খাল ও কাশিল ইউনিয়নের বংশাই নদীর থেকে নাকাছিম,লাঙ্গুলিয়া,পিচুড়ী,স্থলবল্লা,বাথুলী বিল,করটিয়া পাড়ার খালগুলি এই প্রকল্পের আওতায় খনন করা হবে।

খালখনন কর্মসূচীর উদ্বোধনের সময় হাবলা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম,বাসাইল উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর,সাবেক সভাপতি এনামুল করিম অটল,পৌর বিএনপি’র সভাপতি আকতারুজ্জামান তুহীনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।