

প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তিন বছর মেয়াদি ৫৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ প্রেসক্লাবের ১ নম্বর কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শৈলেন্দ্রনাথ মজুমদার (দৈনিক গ্রামের কাগজ) এবং সাধারণ সম্পাদক হয়েছেন পলাশ সিকদার (দৈনিক বাংলাদেশের খবর)। সহসভাপতি পদে আছেন বুলবুল আলম বুলু (দৈনিক জন্মভূমি) ও মোঃ হাছানুল বান্না (দৈনিক ভোরের কথা)
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শিহাব উদ্দিন মোল্লা (দৈনিক আলোকিত প্রতিদিন) ও নিজাম আহাম্মেদ (দৈনিক নওরোজ)। সাংগঠনিক সম্পাদক শেখ জাবেরুল ইসলাম (দৈনিক যুগের সাথী) এবং সহসাংগঠনিক সম্পাদক মোঃ আম্মার মিয়া (এশিয়ান মিরর)। দপ্তর সম্পাদক হয়েছেন মোঃ আবিদ হাসান মুছা (দৈনিক যুগকথা) এবং অর্থ সম্পাদক মোঃ বরকত মোল্লা (একুশে নিউজ)।
এ ছাড়া ধর্মবিষয়ক সম্পাদক হাজী কাবিল মিয়া, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সবুজ মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক হেমন্ত বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক শিল্পী বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক গোলাম রব্বানী, গবেষণা ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোঃ সাহাবুদ্দিন সুজা, গ্রন্থাগারবিষয়ক সম্পাদক বিশ্বজিৎ চন্দ্র সরকার, ক্রীড়া সম্পাদক মোঃ ফয়জুল ইসলাম লিমন, মহিলা বিষয়ক সম্পাদিকা শান্তা মজুমদার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ফারুক মোল্লা এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজিম মোল্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্য মিলিয়ে মোট ৫৫ জন অন্তর্ভুক্ত হয়েছেন।
সভায় উপস্থিত বক্তারা বলেন, নবগঠিত এই কমিটি গোপালগঞ্জে কর্মরত প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, অধিকার রক্ষা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে সংগঠনের ঐক্য সুদৃঢ় করে সাংবাদিকদের কল্যাণে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। নব্য সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।



















আপনার মতামত লিখুন :