গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচন যুগ্ম সাধারণ সম্পাদক পদে আশিক জামানের প্রার্থিতা ঘোষণা,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৪-০৪, ২:০৫ অপরাহ্ন /
গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচন যুগ্ম সাধারণ সম্পাদক পদে আশিক জামানের প্রার্থিতা ঘোষণা,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিক মহলে উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নাগরিক টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আশিক জামান।

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার আদায় এবং পারস্পরিক ঐক্য সুদৃঢ় করার প্রত্যয়ে তিনি এই পদে প্রার্থী হয়েছেন বলে জানান। দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা করে আসা আশিক জামান বলেন, “গোপালগঞ্জে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে চাই। আপনাদের দোয়া ও সমর্থন পেলে আমি এই সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলতে কাজ করবো।”
নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে সহকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। তার প্রার্থিতায় সহকর্মী সাংবাদিকদের মধ্যেও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
উল্লেখ্য, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এই নির্বাচনকে ঘিরে জেলার সাংবাদিক সমাজে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। বিভিন্ন পদে যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের অংশগ্রহণে এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রাণবন্ত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।