গোপালগঞ্জে স্বাধীনতা দিবসে পুনাকের শ্রদ্ধাঞ্জলি,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৩-২৭, ৮:৩২ অপরাহ্ন /
গোপালগঞ্জে স্বাধীনতা দিবসে পুনাকের শ্রদ্ধাঞ্জলি,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন 
গোপালগঞ্জ জেলা  প্রতিনিধি

আজ ২৬ মার্চ ২০২৬, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে গোপালগঞ্জে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

সকালেই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পুনাক গোপালগঞ্জের সভানেত্রী তানজিনা শেলী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহ-সভানেত্রী জোহরা আফরিন উপমা এবং সংগঠনের অন্যান্য সদস্যরা। শ্রদ্ধা নিবেদনের পর তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এ ধরনের আয়োজন ভবিষ্যত প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনাকে আরও দৃঢ় করবে বলে মনে করেন অংশগ্রহণকারীরা।