

প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ গোপালগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক মোঃ শাহাবুদ্দিন (সুজা)।তিনি জাতীয় দৈনিক আইবার্তার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করা।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য বয়ে আনে অফুরন্ত সুখ, শান্তি ও আনন্দ।
তিনি আরও বলেন, সমাজের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়, সেই আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
সাংবাদিক শাহাবুদ্দিন (সুজা) গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নবীনবাগ এলাকার বাসিন্দা।


















আপনার মতামত লিখুন :