

প্রককশিত
গলাচিপা পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা পৌরসভা-এর ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর পদপ্রার্থী মোসাঃ মাহমুদা বেগম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
নিজের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ আনন্দের, ভ্রাতৃত্বের ও সহমর্মিতার প্রতীক। এই আনন্দঘন মুহূর্তে তিনি ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদা বেগম দীর্ঘদিন ধরে এলাকার গরিব, দুঃখী ও মেহনতী মানুষের পাশে থেকে বিভিন্ন সহযোগিতা করে আসছেন। মানবিক গুণাবলি ও আন্তরিকতার মাধ্যমে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
মাহমুদা বেগম বলেন, “আমি সবসময় জনগণের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনাদের দোয়া ও সমর্থন পেলে একজন সেবক হিসেবে কাজ করে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
তিনি আসন্ন নির্বাচনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।


















আপনার মতামত লিখুন :