গোপালগঞ্জে চাঁদা না দেওয়ায় শ্রমিক নেতা কাজী সাইদের ওপর হামলার অভিযোগ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৩-১৯, ১১:৩১ অপরাহ্ন /
গোপালগঞ্জে চাঁদা না দেওয়ায় শ্রমিক নেতা কাজী সাইদের ওপর হামলার অভিযোগ।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন 

গোপালগঞ্জ জেলা  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কুয়াডাঙ্গা এলাকায় চাঁদা না দেওয়ায় মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সাইদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে শহরের পুলিশ লাইনের মোড়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কাজী সাইদ জানান, দীর্ঘদিন ধরে একই এলাকার কাজী মাসুদ (পিতা: মুন্নু কাজী) তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। এর আগেও একবার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে মারধরের চেষ্টা করা হয়। তখন আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওই সময়ও তার কাছে প্রায় ৫০ হাজার থেকে ১ লাখ টাকা দাবি করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

সর্বশেষ ঘটনায় কাজী সাইদ বলেন,

“আজ দুপুরে পুলিশ লাইনের মোড়ে নামার পর কাজী মাসুদ পুনরায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি অস্বীকার করলে আমাকে জোরপূর্বক পুলিশ লাইনের পেছনে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে গিয়ে মারধর করা হয়। এ সময় আমার পকেটে থাকা নগদ টাকা ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয় তারা।”

তিনি আরও জানান, হামলার সময় অভিযুক্তের সঙ্গে অজ্ঞাত আরও কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন। তাদের সম্মিলিত হামলায় তিনি আহত হন।

পরে স্থানীয় দুলা পাম্পের ম্যানেজার জাহিদসহ আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

এদিকে ভুক্তভোগী কাজী সাইদ জানিয়েছেন, ঘটনার বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি ও স্থানীয়রা।