গলাচিপা ভূমিদস্যুদের তাণ্ডবে অতিষ্ট কৃষক।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৩-১৮, ১২:৪৪ পূর্বাহ্ন /
গলাচিপা ভূমিদস্যুদের তাণ্ডবে অতিষ্ট কৃষক।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় ভূমিদস্যুদের তাণ্ডবে
অতিষ্ঠ হয়ে পরেছেন কৃষক মিরাজ দালাল ও তার পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের গ্রামঅর্ধন গ্রামের দালাল বাড়িতে।
এ বিষয়ে কৃষক মিরাজ দালালের মা মোরশেদা বেগম জানান, আমার স্বামী লাল মিয়া দালালের রেখে যাওয়া সম্পত্তির উপরে বিভিন্ন প্রজাতির একশতটি গাছ কেটে নেয় মারুফ দালাল, ওয়াহেদ, জোলেখা,তুলি বেগম, শাবনাজ বেগম, মিথিলা, বেল্লাল মোল্লা গত ২১/১১ /২০২৫ বিকেল আনুমানিক চারটার দিকে এরা একত্রিত হয়ে আমার গাছগুলো কেটে নিয়ে যায়। এ বিষয়ে একাধিকবার থানায় বসাবসি হলেও কোনো সুরাহা পাইনি।তিনি আরো বলেন, আমার স্বামীর রেখে যাওয়া সম্পত্তির ধান জোড়পূর্বক কেটে নিয়ে যায় এই প্রভাবশালীরা।
আমার ছেলে মিরাজ দালালকে মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন, আমাদেরকে মারধর করে মারুফ দালাল গংয়েরা। এ যেন মামাবাড়ির আবদার! কাউকে কিছু বললেই,আমাদের বিরুদ্ধে প্রভাবশালীরা মৃত্যুর হুমকি দেয়।

মিরাজ দালাল বলেন, গাছের এবং জমির মালিক আমার বাবা লাল মিয়া দালাল। আমার বাবার সম্পত্তি মারুফ দালাল গং ভোগ দখল করে খাচ্ছেন। আমাদের সম্পত্তিতে বাধা দিচ্ছে, আমরা যে এখন কি করব তা ভেবেই পাচ্ছিনা।

এ বিষয় প্রতিপক্ষ মারুফ দালাল, ওয়াহেদ, এদের কাছে মুঠোফোনে জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে যায়। রতনদি তালতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা খানের কাছে জানতে চাইলে, তিনি বিষয়টি সত্যতা স্বীকার করেন।গলাচিপা থানা অফিসার ইনচার্জ ( ওসি) জিল্লুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।