বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, ময়মনসিংহ জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৩-১৭, ১১:৫৮ অপরাহ্ন /
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, ময়মনসিংহ জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) নগরীর জিয়াউর রহমান অডিটোরিয়াম-এ আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, ক্লিনিক মালিক, ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোক্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার এবং ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী এবং সঞ্চালনা করেন মোহাম্মদ মনসুর আলম চন্দন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশের উন্নয়ন কামনা করা হয়।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বেসরকারি স্বাস্থ্যসেবা খাত দেশের চিকিৎসা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এ খাতকে আরও উন্নত, সুশৃঙ্খল ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। পাশাপাশি রোগীদের সেবার মান বৃদ্ধি এবং চিকিৎসা ব্যয়ের যৌক্তিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মালিক, চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে ইফতার পরিবেশন এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।