ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৩-১৬, ৪:২০ অপরাহ্ন /
ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি,
print news || Dailydeshsomoy

প্রকিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা  প্রতিনিধি:

গোপালগঞ্জের ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। রোববার (১৫ মার্চ) তিনি এ তীর্থস্থানটি পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। পরিদর্শনকালে ডিআইজি ঠাকুরবাড়ি এলাকা ঘুরে দেখেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ ছাড়া সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

ওড়াকান্দি ঠাকুরবাড়ি বাংলাদেশের মতুয়া সম্প্রদায়ের অন্যতম প্রধান তীর্থস্থান। মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তাঁর পুত্র সমাজসংস্কারক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্মস্থান হিসেবে এ স্থানটি বিশেষভাবে পরিচিত।

ঐতিহাসিকভাবে উনিশ শতকের মাঝামাঝি সময়ে অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মতুয়া আন্দোলনের সূচনা হয়, যা পরবর্তীতে একটি গুরুত্বপূর্ণ সামাজিক সংস্কার আন্দোলনে রূপ নেয়।

পরিদর্শনকালে পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।