

প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জ পৌরসভার ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমীন খানম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের এই আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, ঈদের এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে সবাই যেন মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে নেয় এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও দৃঢ় হয়—এটাই সবার প্রত্যাশা।
নাজমীন খানম গোপালগঞ্জ পৌরসভার ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও কল্যাণ।”
শেষে তিনি সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন—
“ঈদ মোবারক।” 🌙


















আপনার মতামত লিখুন :