ঈদ আনন্দ ভাগাভাগি করতে হবে সবার সঙ্গে: আল-আমিন ইসলাম।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৩-১২, ৪:৩৪ অপরাহ্ন /
ঈদ আনন্দ ভাগাভাগি করতে হবে সবার সঙ্গে:   আল-আমিন ইসলাম।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাবেক দুইবারের কাউন্সিলর মো. আল-আমিন ইসলাম দেশবাসীসহ গোপালগঞ্জ পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।মুঠো ফোনে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। এই দিনে ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করা উচিত।
আল-আমিন ইসলাম বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো সংযম, সহানুভূতি ও মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত।
তিনি আরও বলেন, “ঈদ আমাদের সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। মহান আল্লাহ তায়ালা আমাদের ইবাদত কবুল করুন এবং দেশ ও জাতির ওপর তাঁর রহমত বর্ষণ করুন।”
তিনি সবাইকে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানান।