

প্রকাশিত
নিজস্ব প্রতিনিধি, নকলা (শেরপুর):
গবাদিপশুর ভাইরাসজনিত লাম্পি স্কিন রোগ প্রতিরোধে শেরপুরের নকলা উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান কার্যক্রম পরিচালনা করছে Nourish Agrovet। খামারিদের গরুকে এই রোগের ক্ষতি থেকে রক্ষা করতে প্রতিষ্ঠানটির উদ্যোগে অভিজ্ঞ পশু চিকিৎসকদের মাধ্যমে এ ভ্যাকসিনেশন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
জানা যায়, লাম্পি স্কিন রোগে আক্রান্ত হলে গবাদিপশুর উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি অনেক সময় মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হন খামারিরা। এ বিষয়টি বিবেচনায় রেখে খামারিদের পাশে দাঁড়াতে নারিশ এগ্রোভেট কোম্পানি বিনামূল্যে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করেছে।
কর্মসূচির আওতায় নকলা উপজেলার বিভিন্ন খামারে গিয়ে পশু চিকিৎসকরা সরাসরি গরুকে লাম্পি রোগের ভ্যাকসিন প্রদান করছেন এবং খামারিদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেরপুরের নকলাসহ দেশের বিভিন্ন জেলায় এই ভ্যাকসিন কার্যক্রম চলমান রয়েছে। এতে খামারিদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে এবং তারা উদ্যোগটিকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন।
স্থানীয় খামারিরা বলেন, লাম্পি রোগে গরু আক্রান্ত হলে খামারিদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়। তাই বিনামূল্যে ভ্যাকসিন প্রদান কার্যক্রম তাদের জন্য অত্যন্ত উপকারী উদ্যোগ।


















আপনার মতামত লিখুন :