

প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা এলাকায় মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে একটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার টাঙ্গাব ইউনিয়নের পাঁচাহার গ্রামে নবনির্মিত এ কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক, ডা. জিল্লুর রহমান, পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু বলেন, সাধারণ মানুষের জন্য সহজলভ্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি আরও বলেন, গফরগাঁওয়ের সার্বিক উন্নয়নে জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


















আপনার মতামত লিখুন :