গলাচিপায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পণ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০২-২১, ৬:৪৫ অপরাহ্ন /
গলাচিপায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পণ।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

‎সঞ্জিব দাস,গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

‎বিনম্র শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালীর গলাচিপায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে উপজেলা চত্বরে নবনির্মিত শহীদ মিনারে নগ্ন পায়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি পরিবেশন করে শোকাবহ পরিবেশে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
‎গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপি’র পক্ষ থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলা আমীর ডা. মো. জাকির হোসেন, থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, যুব অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম সহ গলাচিপা প্রেসক্লাব, গলাচিপা পৌরসভা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, বিভিন্ন সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
‎এসময় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ১ মিনিট নিরবতা সহ দোয়া মোনাজাত করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ভাষা শহিদদের স্মরণে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।