

প্রকাশিত
আইনাল ইসলাম
বিনম্র শ্রদ্ধা,ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় গফরগাঁও উপজেলায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে উপজেলা জব্বার নগরে শহীদ মিনারে নগ্ন পায়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি পরিবেশন করে শোকাবহ পরিবেশে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু,ও উপজেলা নির্বাহী কর্মকর্তা যৌথভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া,উপজেলা বিএনপি’র পক্ষ থেকে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের আলাদা আলাদা পুষ্পস্তবক অর্পণ করেন।
গফরগাঁও থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান পাগলা থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, বিভিন্ন সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এসময় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ১ মিনিট নিরবতা সহ দোয়া মোনাজাত করা হয়েছে।
দিন মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো।
এ দিবসটি বাঙালি জাতির জন্য শোক ও বেদনার, অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত।
যেকোনো জাতির জন্য সবচেয়ে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার হচ্ছে মৃত্যুর উত্তরাধিকার-মরতে জানা ও মরতে পারার উত্তরাধিকার।
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি শহীদরা জাতিকে সে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার দিয়ে গেছেন।
উপজেলার রাওনা ইউনিয়নের জব্বার নগরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং বিভিন্ন স্থানে আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সরকারি,বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতৃবৃন্দ ।
এ দিন রাত ১২টা ১ মিনিটে জব্বার নগর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের কর্মসূচি শুরু হয়।
সকাল দশটায় জব্বার নগরে শহীদ জব্বার জাদুঘর পরিদর্শন,ও আলোচনা সভা মুক্তিযোদ্ধাদের সম্ভাবনা প্রদান করা হয়।
দিবসটি উপলক্ষে শনিবার আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা,আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গফরগাঁ নবনির্বাচিত সংসদ সদস্য,আখতারুজ্জামান বাচ্চু,এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন নবগঠিত বিএনপি সরকার দেশ ও দেশের ভাষাগুলোর মর্যাদা রক্ষায় নিরন্তর কাজ করে যাচ্ছে,যা দেশের উন্নতিও সমৃদ্ধির জন্য অপরিহার্য,বলে জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমীর সালমান রনি,সহ গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।


















আপনার মতামত লিখুন :