৩৩ বছরের ঘাঁ’টি ভেঙে পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের ঐতিহাসিক বিজয়!


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০২-১৬, ১০:১৬ অপরাহ্ন /
৩৩ বছরের ঘাঁ’টি ভেঙে পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের ঐতিহাসিক বিজয়!
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

দশমিনা ও গলাচিপা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী-৩ আসন দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগ-এর শক্ত ঘাঁ’ টি হিসেবে পরিচিত ছিল। ১৯৯১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা এই আসনটি আওয়ামী লীগের দ’খ’লে ছিল।

তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো এ আসনটি নিজেদের দ’খ’লে নিতে সক্ষম হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত জোট।

গণঅধিকার পরিষদের সভাপতি ও জোট প্রার্থী নুরুল হক নুর “ট্রাক” প্রতীক নিয়ে নির্বাচন করে ৯৬ হাজার ৭৬৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। যদিও তিনি সরাসরি ধানের শীষ প্রতীকে নির্বাচন করেননি, তবুও বিএনপি জোটের প্রার্থী হিসেবে বিজয়টি বিএনপির ঝুলিতে যোগ হয়েছে।

তার নিকটতম প্রতিদ্ব/ন্দ্বী ছিলেন বিএনপি থেকে বহি/ষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। তিনি “ঘোড়া” প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৫৭৬ ভোট। মোট পাঁচজন প্রার্থী এ আসনে প্রতিদ্ব/ন্দ্বিতা করেন। তী”ব্র প্রতিদ্ব/ন্দ্বিতা ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।