

প্রকাশিত
আইনাল ইসলাম।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে আখতারুজ্জামান বাচ্চুর দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে রেললাইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আগুন দিয়ে বিক্ষোভ করছেন মনোনয়নবঞ্চিত সিদ্দিকুর রহমানের হাজার হাজার কর্মী-সমর্থকরা।
রবিবার (২৮ ডিসেম্বর) ভোর হতে পূর্বের ন্যায় গফরগাঁও উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিভিন্ন পয়েন্টে ব্যারিকেট সহ দোকানপাট বন্ধ এবং ময়মনসিংহ-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন আইনশৃঙ্খলা বাহিনী অবস্থা স্বাভাবিক করার জন্য কাজ করছে। এদিকে গফরগাঁও সেনাকেম্পের বাড়তি সেনা মোতায়ন সহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী বিক্ষুব্ধ জনতার উপর দফায়, দফায় লাঠিচার্জ করে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল আল মামুন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি,) আমির সালমান রনি উপস্থিত ছিলেন।
জানা গেছে, গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে আখতারুজ্জামান বাচ্চু তার ফেসবুক ওয়ালে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই ফুসে ওঠেন মনোনয়নপ্রত্যাশী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমানের সমর্থকরা।
বিক্ষুব্ধ কর্মীরা গফরগাঁও পৌর শহরে মিছিল বের করেন এবং গফরগাঁও রেল স্টেশনে রেললাইনের ওপর টায়ারে আগুন ধরিয়ে দিয়ে প্রতিবাদ জানান।
এ ঘটনার কারণে ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস, মোহনগঞ্জ কমিউটারসহ একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়লে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। সন্ধ্যার পর বিক্ষোভকারীরা গফরগাঁওয়ের সাথে বিভিন্ন জেলার সংযোগ সড়কের একাধিক স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড সৃষ্টি করে। এতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীদের দাবি, দলের এই সিদ্ধান্ত তৃণমূলের প্রত্যাশার প্রতিফলন নয়, তাই অবিলম্বে মনোনয়ন পুনর্বিবেচনা করতে হবে। তৃণমূল নেতাকর্মীরা অভিযোগ করে বলেন,১৭ বছর আন্দোলন সংগ্রামে ত্যাগী নেতাকর্মীদের মামলা মোকদ্দমা যিনি সম্মুখ সারি থেকে অংশগ্রহণ করেন কর্মীদের খোঁজখবর নিয়েছেন এবং তিনি নিজেও ২৩টি মামলার আসামি হয়েছেন,সাধারণ মানুষের কাছে যার গ্রহণযোগ্যতা আকাশচুম্বী,তাকে মনোনয়ন না দিলে তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে, তারি ধারাবাহিকতায় দ্বিতীয় দিবসের মতো অবরোধ অব্যাহত রয়েছে।
বর্তমানে পরিস্থিতি চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী একদিকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে, অন্যদিকে পরিস্থিতি গুলাটি হচ্ছে। তৃণমূল নেতাকর্মীদের একটাই দাবি মনোনয়ন পরিবর্তন করে তৃণমূল নেতাকর্মীদের দাবি মেনে নিয়ে,এবি সিদ্দিকুর রহমানকে
ধানের শীষ দেয়া হোক।


















আপনার মতামত লিখুন :