গফরগাঁও পৌরসভা যানজট নিরসন কল্পে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১১-২৫, ৭:২০ অপরাহ্ন /
গফরগাঁও পৌরসভা যানজট নিরসন কল্পে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার উদ্যোগে যানজট নিরসন কল্পে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিতহয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গফরগাঁও পৌরসভা হল রুমে ব্যবসায়ী,বাস চালক, ট্রাক চালক, মাহেন্দ্রা চালক, সিএনজি চালক,অটো রিক্সা চালকদের নিয়ে এক বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গফরগাঁও পৌর প্রশাসক, ও নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে
বক্তব্য রাখেন,গফরগাঁও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ জামাল উদ্দিন।
গফরগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা, মোহাম্মদ আরিফ আকন্দ,
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,মোঃ নুরে – এ আলম ভূইয়া।

উপজেলা নির্বাহী প্রকৌশলী, আবু বক্কর সিদ্দিক,।
পৌর নির্বাহী প্রকৌশলী, মিজানুর রহমান,
যুব উন্নয়ন অফিসার মোফাজ্জল হোসেন,
পৌর উপসহকারী প্রকৌশলী মোঃ ইমরান।
উপজেলা সমাজসেবা অফিসার, ওয়াহিদুজ্জামান।

পৌরসভা যুবদল সভাপতি ও ঔষধ ব্যবসায়ী, সাইফুল ইসলাম রিপন।
সাবেক কাউন্সিলর ও ব্যবসায়ী
নুরুল ইসলাম কাঞ্চন, বিজয় বণিক,আল আমিন, গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আয়নাল ইসলাম, সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভা শেষে পৌর প্রশাসক, শহর যানজট নিরসনের জন্যে
জামতলা মোড় চৌরাস্তা ও চাঁদনী মোড়, স্টেডিয়াম, স্ট্যান্ডের ও বিভিন্ন দোকান মালিকদের পণ্য রাস্তায় না রাখার ব্যাপারে সচেতন করেন।