

প্রকাশিত
নকবিতাঃ “নবী-প্রেম”
লেখকঃ-দার্শনিক’সৈয়দ কামরুল হাসান।।
মা-আমেনার ঘরে-জন্মনিয়ে এলেন যিনি,
দু’জানের প্রিয় নবী-উম্মাতের মধ্য মনি।
যাঁর জন্য জীবনধন্য-সৃজন হলো বিশ্ব সবি।
ফুল-পাখি সব-বনে বনে, গাইছে তাঁরই-গুনগান।
সন্তুষ্টি চিত্তে-দুরুদ পড়ি
প্রিয় নবীজির-শানে।
নবীজির দোষ্ত হলেন-স্বয়ং’আল্লাহ-মহান, যিনি-রাহিম-রাহমান।।
নবীজির উপর-দুরুদ পড়ে
মানুষ-ফেরেস্তা সবাই,
তাঁহার মতো-শ্রেষ্ঠ মানব
ত্রিভূবনে-নাই।
শাফায়াত চাহি-প্রিয় নবীজীর
রোজ হাশরের-ময়দানে।
দিও দেখা-নিন্দ্রাকালে
শয়নে-স্বপনে…..।
করি প্রার্থনা-কাব্যিক বাক্যে
বিরহী রাইটার-এ হাসানে। নবীপ্রেম অন্তরে-আমার, চাহি দর্শণ-স্বপনে। নিদ্রারত সময়ে-দুরুদ পাঠ করি, প্রতি রাত্রে-নবীজীর প্রেমে সদাই ধার্মিক-হৃদয়ে… মজলুম’বান্দা-এস.কে.হাসানে।
~~~~~~~~~~~~~~~~~~ ((রচনাকালঃ-১৭-০৩-২০০৭ইং))
[[লেখক: কবি ও সাহিত্য পর্যটক]]


















আপনার মতামত লিখুন :