গফরগাঁওয়ে জে.এম.কামিল মাদরাসারর্ ২৫-২৬ আলিম শেণির ছাত্র-ছাত্রীদের নবীণ বরন অনুষ্ঠিত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৯-১৭, ১২:০২ পূর্বাহ্ন /
গফরগাঁওয়ে  জে.এম.কামিল মাদরাসারর্ ২৫-২৬ আলিম শেণির ছাত্র-ছাত্রীদের নবীণ বরন অনুষ্ঠিত।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জে এম.কামিল মাদরাসারর্ ২৫-২৬ আলিম শেণির ছাত্র-ছাত্রীদের নবীণ বরন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায়
মাদরাসার হলরুমে ২৫-২৬ আলিম শেণির ছাত্র-ছাত্রীদের এ নবীণ বরন অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবদুল বাতেনের সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসা গর্ভনিংবডির সভাপতি মোঃ মাসুদ পারভেজ, বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক (অব) মো. নুরুল ইসলাম ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আবদুল্লাহ আল মামুন।
আরো উপস্থিত ছিলেন অত্র মাদরাসার শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথি মোঃ মাসুদ পারভেজ বক্তব্যে বলেন, মাদরাসার অবকাঠামো উন্নয়নের জন্য আমি প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করব,শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন তোমাদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে,আমাকে ভাল ফলাফল উপহার দিতে হবে।

অধ্যক্ষ মাওলানা আব্দুল বাতেন সমাপনি বক্তব্যে বলেন, মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভাল বিষয়ে চান্স পেয়ে ভর্তি হচ্ছে, বি সিএস সহ বড় বড় পদ অলংকৃত করে উন্নত জীবন -যাপন করছে, যা দেশের নারী শিক্ষার অগ্রযাত্রাকে ত্বরান্বিত করছে।