জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের স্মরনে ফ্রী মেডিক্যাল ক্যাম্প।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৮-২০, ৫:৩৮ অপরাহ্ন /
জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের স্মরনে ফ্রী মেডিক্যাল ক্যাম্প।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আজাদ নাদভী, স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের স্মরনে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় হেলথ্ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে এই মেডিকেল ক্যাম্প শুরু হয়ে দিন ব্যাপি এ কার্যক্রম পরিচালিত হয়।

প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক মো. মোক্তার হোসেনের সঞ্চালনায় ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও দি একমি ল্যাবরেটরিজ এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা। এসময় উক্ত অনুষ্ঠান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জামসেদ ফরিদীর উদ্বোধন করার কথা থাকলেও তিনি ব্যাক্তিগত কারণে উপস্থিত হতে পারেননি। তার পক্ষে প্রতিনিধি হিসেবে ডা. রুবেল হোসেন অনুষ্ঠানটি উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন ও

সিরাজদিখান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দোলন, বাংলাদেশ শিক্ষা সিমিতি ফেডারেশনের
সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ জাহাঙ্গীর খান। এছারাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহ আমল, জেলা যুবদলের সদস্য মোঃ আমজাদ হোসেন, মহিলা দল নেত্রী শিলা কামাল প্রমুখ।
এসময় প্রধান অতিথি মিজানুর রহমান সিনহা ফ্রী মেডিকেল ক্যাম্প পরিচালনার জন্য হেলথ কেয়ার হাসপাতালের প্রশংসা করেন এবং তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।