ময়মনসিংহে বেসরকারি স্কুল এসোসিয়েশনের পরিচিত সভা।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৮-১৬, ৭:৪৫ অপরাহ্ন /
ময়মনসিংহে বেসরকারি স্কুল এসোসিয়েশনের পরিচিত সভা।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

এস.এম.জামাল উদ্দিন শামীমঃ

ময়মনসিংহে বাংলাদেশ বেসরকারি স্কুল এসোসিয়েশনের (নন এমপিও) পরিচিত সভা ২০২৫ শনিবার (১৬ আগস্ট) সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি স্কুল এসোসিয়েশনের চেয়ারম্যান অধ্যাপক জি.এম আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বেসরকারি স্কুল এসোসিয়েশনের মহাসচিব হযরত আহম্মেদ সাকিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শেখ আমজাদ আলী, বেসরকারি স্কুল এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান একে. এম আব্দুল্লাহ, আলক ঘোষ ছোটন, শিবলী নোমানী, আব্দুর রহমান ফরাজী,মহা সচিব হযরত আহম্মেদ সাকিব,যুগ্ম মহা সচিব ওসমান গণি কুসুম, ময়নুল আবেদিন রতন, হাবীবুর রহমান হাবীব, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম বাবুল প্রমূখ।

অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।