গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলায় উঠার সিড়ি মেরামত ও টাইলস এর কাজ,উদ্বোধন।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৭-৩০, ৪:৪৫ অপরাহ্ন /
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  দোতলায় উঠার সিড়ি মেরামত ও টাইলস এর কাজ,উদ্বোধন।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দোতলায় উঠার সিড়ি মেরামত ও টাইলস এর কাজ,উদ্বোধন,উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩০,জুলাই) সকাল দশটায়
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঝরাজীর্ণ দোতলায় উঠার সিড়ি মেরামত ও টাইলস এর কাজের উদ্বোধন করেন।

পৌর প্রশাসক ও উপজেলা কর্মকর্তার তত্ত্বাবধানে এবং পৌরসভার নিজস্ব অর্থায়নে হাসপাতালের দোতলায় উঠার সিড়ি মেরামত ও টাইলস এর কাজ শুরু হয়েছে,
এসময় উপস্থিত ছিলেন গফরগাঁওউপজেলা স্বাস্থ্য পপ কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন, গফরগাঁও উপজেলা নির্বাহী প্রকৌশলী,আবু বকর সিদ্দিক, পৌরসভা নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান,
উপজেলা সেনেটারি ইন্সপেক্টর আব্দুল কুদ্দুস, গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আয়নাল ইসলাম সহ
অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন সরকারি হাসপাতালের বিভিন্ন মেরামত যোগ্য বিভাগ ঘুরে দেখেন এবং মেরামতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।
একই সাথে জনসাধারণের আকাঙ্ক্ষা পূরনে সবাইকে আরও আন্তরিক ভাবে সেবা প্রদান করার জন্য অনুরোধ জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন বলেন সবার আন্তরিক সহযোগিতায় দীর্ঘদিন ধরে অবহেলিত এই প্রতিষ্ঠানটি একটি মানসম্পন্ন সেবা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।