print news || Dailydeshsomoy

প্রকাশিকা, ২০ জানুয়ারি, ২০২১
সাব্বির হোসেন, টাঙ্গাইল প্রতিনিধি ঃ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাশঁতৈল ইউনিয়ন উত্তর পেকুয়ার পিতাঃ মৃত শাহজাহানের ছেলে সহিদুল ইসলাম( ২৮) তার মেঝু বন সুলতানা (৩০) কে গলাটিপে হত্যা করেছে। শাজাহানের বড় মেয়ে বিদেশ থাকায় সুলতানা ঐ বাড়িতে থাকতো।
বুধবার ২০ জানুয়ারি আনুমানিক বিকেল ৩ ঘটিকার সময় শহিদুল ইসলামের মেঝু বোন সুতানার কাছে টাকা চায়, সুলতানা টাকা দিতে পারবে না বলে দেয়। এ কথা শুনে শহিদুল ইসলাম সুলতানার উপর ক্ষিপ্ত হয়ে ঘরের মেইন গেটে তালা লাগিয়ে দরজা বন্ধ করে তাকে কিল, ঘুসি মারলে তখন সুলতানা চিক্কার চেচামেচি করে। চিৎকার চেচামেচির শব্দ শুনে পাশের বাড়ির লোকজন এসে বাস দিয়ে দরজার খোলার চেস্টা করে,এসময় সহিদুল ইসলাম লোকজনের আসার টের পেয়ে বড় বোন সুলতানার বুকের উপর উঠে গলা চাপতে থাকে। কিছুক্ষণ গলা টিপে তাকে ছেরে দিয়ে দরজা খোলে দেয় সহিদুল ইসলাম।

সুলতানা কে পাশের বাড়ির লোকজন উদ্ধার করে সহিদুল কে ঘরে তালা লাগিয়ে রাখে। সুলতানা তখন স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছিল না। তখন তাকে তরিগরি করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় সে মারা যায়।

এ বিষয়ে নিহতের মা বলেন,এই ঘরে আটকিয়া ওরে মেরেছে।
বাঁশতৈল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল আলম বলেন, খবর শুনে আমি এসে দেখি ছোট ভাই শহিদুল ইসলাম তার বড় বোনকে হত্যা করেছে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেন মামলার প্রস্তুতি চলছে।

উক্ত ঘটনায় পরিবারসহ সারা এলাকায় সুখের ছায়া নেমে এসেছে।