print news || Dailydeshsomoy

আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ

নাইক্ষংছড়ির বাইশারী মডেল নুরানি এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির আর্থিক সহায়তায় পেল বই ও শিক্ষা সামগ্রী।
আজ রবিবার ১৭ জানুয়ারি দুপুর ২ ঘটিকায় মাদ্রাসার মাঠে এক
সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজিবির আর্থিক সহায়তায় প্রতিষ্ঠানটির শতাধিক অসহায় শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা সামগ্রী বিতরন করেন। এবিষয়ে ১১ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্ণেল শাহ্ আবদুল আজিজ আহমেদ বলেন, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবায় ও নিয়োজিত রয়েছে। অসহায় দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী, শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল, রাস্তাঘাট নির্মাণ, চিকিৎসা সেবাসহ নানা সামগ্রী বিতরন ও প্রদান করে আসছে। আগামীতে ও এধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন মডেল নুরানী এবতেদায়ী মাদ্রাসার সভাপতি সাংবাদিক মোঃ আবদুর রশিদ, প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা মোঃ ইলিয়াস, আলহাজ্ব
মোঃ আলম বি এ, মাওলানা মোঃ ইাসমাইল, সমাজ সেবক নুরুল কবির, বাংলাদেশ পিপিলিকা ফাউন্ডেশনের পরিচালক তানবিরুল ইসলাম, মাওলানা মোঃ আবদুল হামিদ প্রমুখ।

মাদ্রাসার সভাপতি সাংবাদিক আবদুর রশিদ বলেন, ১১ বিজিবি বিগত ২০২০ সালে ও অসহায় শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা সামগ্রীর জন্য আর্থিক সহায়তা প্রদান করেছিলেন। তাই তিনি মাদ্রাসার পক্ষ থেকে ১১ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।