
! প্রকাশিত, ১৫ জানুয়ারি, ২০২১
উত্তম ঝিনাইদহ প্রতিনিধিঃ
কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের অন্তর্গত রঘুনাথপুর গ্রামে মাশরুম চাষ করে স্বাবলম্বী হয়েছেন মোঃ রফিকুল ইসলাম (রকি)। এখন থেকে কালীগঞ্জবাসী রফিকুলের“স্বপ্ন মাশরুম সেন্টার”থেকে মাশরুম সংগ্রহ করতে পারবেন।
তিনি কালীগঞ্জের কেয়াবাগান আদর্শ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ২০১৫ সালে খুলনার ফুলতলার ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ব্যাংক সিকিউরিটি গার্ড হিসেবে চাকুরী করতেন এবং ডিগ্রি অর্জন করার জন্য“মোজাম হাওলাদার এম.এম.কলেজ” এ লেখাপড়া শুরু করেন।যদিও চাকরিটা তার মনের মতো ছিল না। পারিবারিক আর্থিক সমস্যা মিটাতে অল্প বেতনের এই চাকরিটা তাকে করতে হয়। এজন্য ২০২০ সালের অক্টোবরে তিনি চাকরি ছেড়ে দিয়ে চলে আসেন।
রফিকুল জানান,খুলনাতে লেখাপড়ার তাগিদে ওই এলাকার মানুষের সঙ্গে তার ভালো সম্পর্ক গড়ে ওঠে।
সেখানে রোস্তম নামে তার এক ভাই ছিলেন তিনি তাকে পরামর্শ দেন এবং মাশরুম চাষ করতে বলেন।সেখান থেকে অনুপ্রাণিত হয়ে তিনি মাশরুম চাষ করার জন্য উদ্বুদ্ধ হন। তারপর থেকে তিনি ইন্টারনেট ও গুগল সার্চ করে মাশরুম চাষ সম্পর্কে জানতে চেষ্টা করেন।কোথায় মাশরুমের বিচ পাওয়া যায়,ট্রেনিং করা যায়। এছাড়া যে সমস্ত ব্যক্তিগণ মাশরুম চাষের সাথে সংশ্লিষ্ট তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করার চেষ্টা করেন।কিন্তু তাদের মধ্যে অনেকেই বলেন যে আপনার দ্বারা মাশরুম চাষ হবে না। মাশরুম চাষ করা অনেক কঠিন ব্যাপার।
এরই পরিপ্রেক্ষিতে রফিকুল ইসলামের মধ্যে একটা জেদ কাজ করে। তিনি ভাবেন সবাই পারলে আমি কেনো পারবো না। সেই জেদই আজ তাকে স্বাবলম্বী হতে সাহায্য করেছে।এরপর খুঁজতে খুঁজতে তিনি খুলনাতে ওলিয়ার নামের এক ব্যক্তির সন্ধান পান এবং জানতে পারেন “শাহানা মাশরুম হাউজ” নামে তার একটি মাশরুম সেন্টার আছে।সেই ভাইয়ের থেকে বীজ সংগ্রহ করে সর্বপ্রথম ২০০ টাকা দিয়ে তিনি মাশরুম চাষ শুরু করেন এবং ১ বছর খুলনাতেই চাষ করেন। সেখান থেকে ট্রেনিং সম্পন্ন করে গত বছরের অক্টোবর থেকে তিনি বাড়িতে মাশরুম চাষ শুরু করেন।তারপর এই মাশরুমের স্বপ্ন দেখে বাড়িতে আজ কিছু টাকা বিনিয়োগ করে তিনি ১ লক্ষ টাকার মতো আয়ের আশা দেখছেন। সবেমাত্র উৎপাদন শুরু হয়েছে এখন প্রতিদিন ৬০০-৭০০ আয় হচ্ছে।সপ্তাহ খানেক পর থেকে ২০০০-৩০০০ টাকা আয় হবে বলে তিনি আশাবাদী। তিনি অনলাইনের মাধ্যমেও মাশরুম ভেলিভারি প্রদান করে থাকেন।
যোগাযোগের ঠিকানাঃ
নামঃরফিকুল ইসলাম (রকি)
মোবাঃ০১৯৯৯-৭৮৫৯৮০
“স্বপ্ন মাশরুম সেন্টার”, রঘুনাথপুর, কালীগঞ্জ, ঝিনাইদহ।


