
প্রকাশিত
আয়নাল ইসলাম।
নতুন বাংলাদেশ গড়তে রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচিতে হাট, গাট, বাজার, মাঠ চুষে বেড়াচ্ছেন এই ক্লিন ইমেজের প্রবীণ বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যক্ষ আবুল কাশেম আরজু।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ১০, আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক ২ বারের সাধারণ সম্পাদক গফরগাঁওয়ের সাবেক সভাপতি ময়মনসিংহ মিন্টু কলেজের সাবেক অধ্যক্ষ, স্বচ্ছ, পরিচ্ছন্ন, ক্লিন ইমেজের বর্ষিয়ান রাজনীতিবিদ , অধ্যক্ষ, আবুল কাসেম (আরজু)
রবিবার (১৩,এপ্রিল) দিনব্যাপী গফরগাঁও উপজেলার ১৫ টি ইউনিয়ন ব্যাপী ঈদ পুনর্মিলনী ও লিফলেট বিতরণ কর্মসূচি দ্বিতীয় দিন পালন করা হয়েছে।
চার দিনের বর্ণাঢ্য কর্মসূচির
ধারাবাহিকতায় দ্বিতীয় দিনে পাগলা থানার পাঁচ ভাগ ইউনিয়নের বিভিন্ন বাজারসহ উপজেলার মশাখালি, পাইথল ইউনিয়নের বিভিন্ন বাজারে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণে হাট, গাট, বাজার, মাঠ চুষে বেড়াচ্ছেন এই বর্ষিয়ান নেতা।
লিফলেট বিতরণকালে তিনি বলেন, ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় রাষ্ট্র মেরামতের লক্ষ্যে তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নের কোন বিকল্প নেই,এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা পাবো নতুন বাংলাদেশ।
তিনি আরও বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার যে সংস্কার উদ্যোগ নিয়েছেন, তা আমাদের নেতা তারেক রহমান আগে থেকেই দিয়ে দিয়েছেন। আর এটা কাজে লাগালে বর্তমান সরকারের জন্য সহায়ক হবে।
অধ্যাপক আবুল কাশেম আরজু আরও বলেন, আমার নির্বাচনী এলাকায় তারেক রহমানের উদ্দেশ্য ও আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ব্যাহত হবে। তাই দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহবান জানান তিনি।
তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন পাগলা বিএনপির নেতা,মাহফুজুর রহমান বাচ্চু, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, একে আজাদ ঢালী। মুজাম্মেল হক পাভেল , ইবেনে উমরান,
ইতালি বিএনপির সম্মানিত সদস্য সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মাসুদ, ডাঃ শরিফ, জুয়েল,নাজমুল ঢালী, মুরাদ, মোরশেদ, সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


