
প্রকাশিত
রাকিবুল হাসান(রকি)
শিবচর(মাদারীপুর)প্রতিনিধ:
মাদারীপুর জেলার শিবচর বাজারে ঈদ কে সামনে রেখে পোশাক, কসমেটিকস ও চাল এর দোকানে অতিরিক্ত মুনাফায় বিক্রির অপরাধে ৫ টি দোকানে মোট ৫৭,০০০/- হাজার টাকা নগদ অর্থ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ।
শনিবার (২২ মার্চ) বেলা ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সার্বিক নির্দেশনায় মাদারীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে শিবচর বাজারে অভিযান পরিচালিত হয়। এ সময় শিবচর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফজলুল হক, মাদারীপুর মার্কেটিং অফসার ও শিবচর থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফজলুল হক জানান যে, অতিরিক্ত মুনাফায় পণ্য বিক্রির অপরাধে শিবচর বাজার খলিফা পট্টি সজিব গার্মেন্টস কে- ১২,০০০ টাকা, সুমন শাড়ী বিতান কে- ১০,০০০টাকা, কাজী ক্লথ স্টোর কে- ১০,০০০টাকা এবং শিবচর বাজার মার্তৃভান্ডার চাউলের দোকানে-১৫,০০০টাকা ও কলেজ কর্ণার কসমেটিকসের দোকানে-১০,০০০টাকা নগদ অর্থ জমিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ।


