print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায় বালু উত্তোলন কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মেহেদী হাসান রাকিব মন্ডল (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।

নিহত মেহেদী হাসান রাকিব হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ফাঁসির দাবিতে গফরগাঁও উপজেলা পাগলা থানার নিগুয়ারী ইউনিয়েনর ত্রিমহনী পল্টন মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী ও বিএনপি স্থানীয় নেতাকর্মীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য ও এলাকার সাবেক মেম্বার নাজিমউদ্দীন লালু।

মানববন্ধনে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি’র দাবী করে বক্তব্য রাখেন, পাগলা থানা সাবেক ছাত্রদল নেতা মাসুদ খান, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল সরকার, নিগুয়ারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের ছেলে মোকছদ আলী আকন।

উপজেলা মানবাধিকার সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, নিহতের চাচা জিয়া সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে এলাকাবাসী প্রশাসনের প্রতি রাকিব হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য যে, বালু উত্তোলন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মেহেদি হাসান রাকিব (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। গত সোমবার (১৭ মার্চ) রাত ১০টায় ঘটনা ঘটে।
নিহত মেহেদি হাসান রাকিব, তললী গ্রামের মজিবুর রহমানের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোঃ ইয়াসিন খান ও নিহত মেহেদি হাসান রাকিবের সাথে বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত ১০ টার দিকে দুই পক্ষ বালু তোলা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে মেহেদি হাসান রাকিবকে ইয়াসিনখান সহ তার গ্রুপের লোকজন কুপিয়ে হত্যা করে।