
প্রকাশিত, ১৪ জানুয়ারি, ২০২১
কবিতা-কেমনে বন্ধু হও!!
কবি- মোঃ অনিক দেওয়ান
দুঃখ দিয়ে শান্তি পেলে
দাও গো দুঃখ আমায়
অন্ধকারে প্রদীপ জ্বেলে
সুখে রাখব তোমায়।
আমার দুঃখের মধ্যে খানে
নওতো বন্ধু দুঃখী
হাজার কষ্টে থাকলেও আমি
তুমি থেকো সুখী।
কেমন বন্ধু বলো তুমি
আমায় নিয়ে করো খেলা
দুঃখের সময় পাশে নাইতো
জীবন থেকে চলে গেলা।
দুঃখের দিনে না থাকিলে
কেমনে বন্ধু হও?
আসলে কি বন্ধু তুমি
আমায় একবার কও?


