
প্রকাশিত, ১৩ জানুয়ারি, ২০২১
প্রিয়ন্ত দাস পিউ ( নীলফামারী ) প্রতিনিধি
,
নীলফামারীর ডোমার উপজেলায় আজ ধর্ষণ চেষ্টাকারী পালাতক আসামী শুভ চন্দ্র সেন ( ১৯) কে পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোদা বাজার থেকে আজ ভোরে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ সে ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের বেতগাড়ি এলাকার সেন পাড়া গ্রামের প্রফুল্ল চন্দ্র সেনের ছেলে , মামলা সূত্রে জানা যায় গত বছর ১৪ নভেম্বর সকাল ১১ টার সময় পাশের গ্রামের নবম শ্রেণীর এক ছাত্রীকে বাড়িতে একা পেয়ে তাকে ধর্ষণ করার চেষ্টা করে কিন্তু ছাত্রীর চি্যকারে এলাকাবাসী এগিয়ে এলে সে পালিয়ে এতদিন আত্নগোপনে ছিল এবিষয় নিয়ে ডোমার থানার ওসি মোস্তাফিজুর বলেন এই আসামী এতদিন আত্নগোপনে ছিল এবং আমরা গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে পঞ্চগড় জেলার বোদা বাজার থেকে গ্রেপ্তার করি এবং আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে


