
কবিতা
লেখক আনোয়ার চিশতি
মন চায় দেখিতে।
কাছে পাই না।
দুজন মিলে হাঁটিতে।
কিছুতেই পারি না।
মন চায় বাড়িতে।
তাও যেতে পারি না।
হঠাৎ চাই ভুলিতে
কই লেও তা পারি না।
সুখ দিতে চাই তোমায়।
সুযোগ যে পাইনা।
দুঃখ দিতে গেলে তোমায়।
মন যে চায় না।
তুমি আমি আমি তুমি।
অন্য কিছু চাইনা।
পূরণ করব সব কথা।
আছে যত বায়না
অন্য লোকে কিছু বলে।
গায়ে মোর লাগে না।
তুমি যদি ব্যাথা দাও।
প্রাণে যে সয়না।
তোমার প্রেমে ব্যথার মালা
আর পড়িতে চায়না
সুখে থাকো ভালো থাকো।
ও প্রিয়সী ময়না।


