
প্রকাশিত,১৯,ডিসেম্বর
এস.এম.জামাল উদ্দিন শামীমঃ
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাদা দলের (কর্মকর্তা) আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) সাদা দলের (কর্মকর্তা) ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার ১১ ডিসেম্বর ঘোষিত ২১ সদস্য বিশিষ্ট এ কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন অতিরিক্ত গ্রন্থাগারিক ড. মো. আজিজুর রহমান।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলমগীর কবির, দেলোয়ার হোসেন (স্বপন), আমিনুল ইসলাম, মোস্তাক আহমেদ, এ.কে.এম. জহিরুল ইসলাম, আনম আক্তার উদ্দিন, আশিক মুহাম্মদ ফিরোজ আকবর সিদ্দিকী, এসএম কাউসার আহমেদ এবং নজরুল ইসলাম।
এছাড়াও, কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন হুমায়ুন কবীর, খন্দকার নাজমুল হাসান, আফরোজা সুলতানা, আব্দুল্লাহ আল মামুন, নাসরীন আক্তার খানম, আমিনুল ইসলাম, শাহীনুর ইসলাম, আবু সাইম, পার্থ প্রতিম রায়, রাশিদুজ্জামান এবং আজিজুল হক।
নতুন এ কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সার্বিক উন্নয়নমূলক কার্যক্রমে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
কমিটি গঠনের পর প্রতিক্রিয়ায় নেতৃবৃন্দ বলেন,জাককানইবি কর্মকর্তা সমাজের মর্যাদা রক্ষা ও অধিকার আদায়ে আমরা সোচ্চার থাকবো।


