
প্রকাশ্যে, ৭ জানুয়ারি, ২০২১
বিশেষ প্রতিনিধিঃ-
সেবা গ্রহিতারা বলছেন, বিআরটিএ কার্যালয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় কোনো সেবা মেলে না। দালাল ছাড়া কাজ করতে গেলে হয়রানি ও ভোগান্তির শেষ থাকে না। নানা অজুহাত দেখিয়ে সেবাগ্রহিতাদের হয়রানি করেন কর্মকর্তারা। তবে কর্মকর্তারা হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলছেন, কোনো হয়রানি ছাড়াই স্বাচ্ছন্দ্যে সেবা পাচ্ছেন নাগরিকরা।তাহলে ধরেই নিলাম জনগন মিথ্যা বলে তারাই সঠিক বলে।কিন্তু সরজমিনে গিয়ে জনগণের কথার সত্যতা পাওয়া যায়।সেবা নিতে আশা একজন নাম প্রকাশ না করা শর্তে বলেন মোটরযান পরিদর্শক আমির স্যার সরাসরি লোক দেখিয়ে দেয় আর বলে তার কাছে যান কাজ হয়ে যাবে। যদিও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ইতোপূর্বে কয়েকবারই ঘোষণা দিয়েছেন, বিআরটিএ এখন দালালমুক্ত।মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কথা ঠিক আছে দালালরা এখন গেটে কম দারায় তারা বিআরটিএ অফিস এর পাশে দোকান ভাড়া নিয়ে অফিস করছে এবং সেখান থেকে ফোনে কথা বলে একসাথে কয়েক জনের কাগজ পকেটে করে নিয়ে আশে কাজ সেরে দেনা পাওনা মিটিয়ে চলেও যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, যে যাই বলুক দালালদের সহায়তা ছাড়া পাবনা বিআরটিএ কার্যালয়ে সেবা পাওয়া দুষ্কর। সবধরন…


