print news || Dailydeshsomoy

প্রকাশিত, ৬ জানুয়ারি ২০২১

আনু হাসান: গাজীপুর প্রতিনিধি ্

গাজীপুরের শ্রীপুরে রিভলবার-গুলিসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

বুধবার (৬ জানুয়ারি) ভোরে তাদের নয়নপুর দক্ষিণ ধনুয়া এলাকা থেকে আটক করা হয়।

আটকরা হলেন- ময়মনসিংহের ভালুকার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার শফি উদ্দিনের ছেলে আল ইমরান (২৫), কক্সবাজার সদর থানার পেশকারপাড়া এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম বাপ্পী (২৯) ও গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম জয়দেবপুর এলাকার মো. সেলিম চৌধুরীর মেয়ে শান্তা ইসলাম সাথী (৩৫)।

গাজীপুর র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, বিদেশি অস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নয়নপুর দক্ষিণ ধনুয়া এলাকায় অভিযান চালানো হয়।

পরে হাজী সিরাজ মুন্সির ভাড়া বাড়ি থেকে আল ইমরান, সাইদুল ইসলাম বাপ্পী ও শান্তা ইসলাম সাথীকে আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি ও ৬টি মোবাইল উদ্ধার করা হয়।

আটকরা জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানায় উদ্ধার রিভলবার চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসায়সহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করে আসছিল।

মো. আনু হাসান
মোবা: ০১৭১১১২৫৫৪৭