print news || Dailydeshsomoy

প্রকাশিত, ০৩-০১-২০২১

স্টাফ রিপোর্টার(রাজশাহী)ঃ

রাজশাহী নগরীতে বৃদ্ধি পেয়েছে ইজিবাইকের ভাড়া।
এতে বিপাকে পরেছেন সাধারণ জনগণ ও ইজিবাইক যাত্রীরা।
পূর্বের ঘষিত কোনো নোটিশ বা কোনো পন্থা অবলম্বন না করে হঠাৎ ভাড়া বৃদ্ধিতে বিপাকে যাত্রীরা ।
কোথাও কোথাও দূরত্বানুযায়ী ভারা বৃদ্ধি পেয়েছে প্রায় ৩০-৪০ শতাংশ ।
সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যের ভাড়া ৫ টাকা নিধর্ারণ করা হয়েছে ।
কিন্তু পূর্বের ৫ টাকার সাথে ৩ টাকা যোগ করে ৮ টাকা করছেন ইজিবাইক চালকরা। গত ১/১/২০২০ তাং থেকে বৃদ্ধি করা হয় নগরীতে । কোনো প্রকার মাইকিং কিংবা অন্য কোনো পন্থায় বিষয়টি প্রচার না করে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত ১৯/১২/২০২০ তাং রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ শরিফুল ইসলাম(সাগর) ঘোষণা দেন এবং তিনি স্বাক্ষরিত করেন।
ইতি পূর্বের ভাড়া হতে তার সঙ্গে ৩ টাকা বৃদ্ধি করেন।কিন্তু ইজিবাইক চালকরা কোথাও কোথাও ৩ টাকার পরিবতর্ে ৫ টাকা নিচ্ছেন ।
হঠাৎ করে ভারা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ বিপাকে পরেছেন । তাদের দাবি হঠাৎ করে কোনো ঘোষণা ছাড়াই ইজিবাইকের ভাড়া বৃদ্ধিতে ভোগান্তির শিকার হচ্ছেন জনগণ । মালিকদের হটকারী সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

অন্যদিকে রাসিকের পক্ষ থেকে জানানো হয় তারা এই বিষয়ে কিছু জানেন না। আরো জানান যে ইজিবাইক মালিক সমিতি এই ভাড়া বৃদ্ধি করেছে রাসিক কোনো ভাড়া বৃদ্ধি করেনি বলে জানান॥