
প্রকাশিত, ০২-০১-২০২১
মোঃ অনিক দেওয়ান স্টাফ রিপোর্টারঃ
আজ শনিবার ২ জানুয়ারি রাত ৯ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের পায়খানার সেপ্টিট্রাঙ্কি থেকে শিশুর লাশ উদ্ধার।
চাঁপাইনবাবগঞ্জের ১৫ নং ওয়ার্ডের মসজিদ পাড়ার ভেলুর মোড় থেকে গত বৃহস্পতিবার ৩১ শে ডিসেম্বর বিকেল থেকে নিখোঁজ হয় রাজমিস্ত্রী মোঃসুজন আলীর ছেলে ৩ বছরের রোহান,। সদর থানায় নিখোঁজের ঘটনা জানালে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা তৎপর হয়।
শনিবার রাত ৯ টায় শহরের বিভিন্ন মোড়ের সিসিটিভির ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে সদর হাসপাতালের পশ্চিম পার্শ্ব থেকে পায়খানার সেপ্টি ট্রাঙ্কি থেকে নিখোঁজ রোহানের লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব আলম খান,তিনি জানান ৩১ডিসেম্বর নিখোঁজ হওয়ার পর থেকে শিশু রোহানকে উদ্ধার করতে সদর থানা ও জেলা গোয়েন্দা সংস্থা শহরের বিভিন্ন সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে সদর হাসপাতালের সিসিটিভি দেখে হাসপাতালের পশ্চিম দিকে পায়খানার সেপ্টিক ট্র্যাকিং থেকে শিশু রোহান এর মরদেহ উদ্ধার করে করে বল নিশ্চিত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব আলম খান জানান খুনিকে গ্রেফতার করতে জেলার বিভিন্ন জায়গায় পুলিশ তৎপর রয়েছে, দ্রুত সময়ের মধ্যেই খুনিকে গ্রেপ্তার করা হবে।


